বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়ন পরিষদে সকল নাগরিক সেবা বন্ধ করে দিয়েছেন বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল ।
কোনো লিখিত আদেশ ছাড়া শুধুমাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক সিদ্ধান্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রা ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ সকল সেবা বন্ধ করে দিয়েছেন।সাধারণ মানুষের মনে প্রশ্ন এই স্থগিত করার পিছনে উদ্যেশ্য ও আইনগত ভিত্তি কী ??
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা ও দ্রুত সমাধান প্রত্যাশা করছে এলাকাবাসী।