Barishaler Times

Header
collapse
...
Home / সারা দেশ / বরিশাল / বাকেরগঞ্জের ইতিহাসে কিছু নাম সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেয়

বাকেরগঞ্জের ইতিহাসে কিছু নাম সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেয়

2026-02-10  বাকেরগঞ্জ প্রতিনিধি  2 views

জনাব আবুল হোসেন খান তেমনই এক নাম।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক সংসদ সদস্য হিসেবে যখন তিনি বাকেরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে ছিলেন, তখন এক সময়ের ডাকাতি, চাঁদাবাজি আর সন্ত্রাসের আঁধারে ঢাকা জনপদকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন শান্তির আলো।সন্ত্রাস, উগ্রবাদ ও চাঁদাবাজিমুক্ত বাকেরগঞ্জ উপহার দিয়েছিলেন সর্বস্তরের জনগণকে ১৪টি ইউনিয়নের প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছিল নিরাপত্তা আর স্বস্তির নিশ্বাস।
সেই শান্তির দিনগুলোর স্মৃতি আজও মানুষের মনে অমলিন।
তাই তো ৯ তারিখের জনসভায়, তাঁর এক ডাকে সাড়া দিয়ে বাকেরগঞ্জের সর্বস্তরের মানুষ ঢেউয়ের মতো ছুটে এসেছে জনসভা পরিণত হয়েছে জনসমুদ্রে। এ শুধু উপস্থিতি নয়, এ হলো মানুষের আস্থা, ভালোবাসা আর বিশ্বাসের নীরব ভাষা।
ধানের শীষ প্রতীক নিয়ে জনাব আবুল হোসেন খান আবারও মানুষের দ্বারে দ্বারে শান্তি ও উন্নয়নের আহ্বান জানিয়েছেন। সভায় উপস্থিত সকলকে তিনি জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আর বাকেরগঞ্জ উপজেলার আপামর জনগণের কাছে রেখেছেন একটাই আবেদন
ভোট দিন ধানের শীষে, ভোট দিন শান্তি ও আশার পক্ষে।
বাকেরগঞ্জ জানে
যে নেতৃত্ব একদিন অন্ধকার সরিয়ে আলো এনেছিল,
সেই হাতেই আবার নিরাপদ ভবিষ্যৎ তুলে দেওয়া যায়।


Share: